নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মায়ের দর্শণে বেরিয়ে রেল দুর্ঘটনায় মৃত্যু যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর এলাকায়। মৃত যুবকের নাম বিকাশ পাল (৩৮)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলিয়ার বাসিন্দা বিকাশ পাল পেশায় লটারি বিক্রেতা। বাজারে একটি দোকান রয়েছে। পরিবার-পরিজন নিয়ে বসবাস। রবিবার বিশেষ কারণবশত পুরো হাট বন্ধ থাকায় তিনি বন্ধুর সঙ্গে তারাপীঠে পুজো দেওয়ার পরিকল্পনা করেন। সেইমতো ভোর প্রায় ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরেন।

সূর্যের আলো ফোটার আগেই তাঁর দাদার কাছে ফোন আসে। আহত গলায় বিকাশ জানান, ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গেছেন। বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এরপর সঙ্গী ও স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।
এ প্রসঙ্গে মৃতের মামা অসীম পাল জানান, 'কোনও বন্ধুর সঙ্গে যাচ্ছিল, বিষয়টি আগে জানা ছিল না। দুর্ঘটনার পর খবর পাই। থানায় অভিযোগ জানানো হয়েছে। শুনেছি গেটের ধারে দাঁড়িয়েছিল, কোনওভাবে নিচে পড়ে গেছে। তবে পূর্ণ তথ্য ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না। তদন্ত শেষ হলেই পুরোটা পরিষ্কার হবে'।
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের