নিজস্ব প্রতিনিধি , রায়পুর - তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা ছত্তিশগড়। বিস্ফোরণের দিন ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জন। সংশ্লিষ্ট মামলায় বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করল ছত্তিশগড় পুলিশ।
সূত্রের খবর , মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ ছত্তিশগড়ের শক্তি এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রে হঠাৎই বিস্ফোরণ ঘটে। প্রায় ৪০ জন সেইসময় কাজ করছিলেন। ঘটনায় চমকে সকলেই প্রাণ বাঁচাতে বেরিয়ে আসতে চান। ঠিক তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কয়েকজনের। তখনই তদন্তকারীরা জানিয়েছিলেন , মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জন। এমনকি আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ১৬ জন। ঘটনায় ৩ বাংলার শ্রমিকও নিহত হয়েছেন।
আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। শক্তি জেলার পুলিশ সুপার জানিয়েছেন , বৃহস্পতিবার দাভরা থানায় গাফিলতির অভিযোগ বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় সংস্থার আরও ৯ জন কর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখছে পুলিশ। তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরপত্তা সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের