নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের ছটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হলেন স্থায়ী উপাচার্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন হয়েছে। নতুন উপাচার্যদের নিয়োগে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সূত্রের খবর, রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অনিশ্চয়তার অবসান ঘটল সোমবার। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ছটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের মধ্যে রয়েছেন - কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আশিস ভট্টাচার্য। এছাড়াও, রয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায় , বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব খান এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উদয় চন্দ্রদীপা ঘোষ।
গত সোমবার রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস নবনিযুক্ত উপাচার্যদের সঙ্গে রাজভবনে বৈঠক করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক নিয়ে নানা দিক আলোচনা হয়। এই নিয়োগের পরেই বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন উপাচার্যদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রদান করে সমাজ মাধ্যমে লেখেন, ' আজ রাজ্যের আরও ৬টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দের উপাচার্যরা নিযুক্ত হলেন। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।'
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের