নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহানগরের মুকুটে যুক্ত হল আরও এক গৌরবের পালক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সদ্য প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, টানা চতুর্থবারের মতো ভারতের নিরাপদতম শহরের খেতাব জিতল তিলোত্তমা। অপরাধের নিরিখে পিছনে ফেলেছে দিল্লি, মুম্বই, পুণে সহ অন্যান্য শহরকে।
সূত্রের খবর, এনসিআরবির রিপোর্টে দেশের মোট ১৯টি শহরের অপরাধের হার নিয়ে সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, কলকাতায় প্রতি এক লক্ষ জনবসতিতে অপরাধের সংখ্যা মাত্র ৮৩.৯ যা দেশের মধ্যে সর্বনিম্ন। তুলনামূলকভাবে, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে, সেখানে সংখ্যাটি ৩,১৯২.৪। দিল্লিতে ২,১০৫.৩, সুরাটে ১,৩৭৭.১ অপরাধ রেকর্ড করা হয়েছে। এই হিসাবে কলকাতার পর দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে পুণে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে অপরাধের হার কমছে কলকাতায়।
রিপোর্ট অনুযায়ী, নারী নির্যাতন ও যৌন অপরাধের ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নারী নির্যাতনের অভিযোগের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৭৪৬, যেখানে আগের বছর তা ছিল ১,৮৯০।
রাজনৈতিক মহলেও এই সাফল্য নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। তৃণমূল সাংসদ সাকেত গোখলে তার এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, 'এই নিয়ে টানা চার বছর কলকাতা ভারতের নিরাপদতম শহর এনসিআরবি-র সরকারি তথ্যই প্রমাণ।' পাশাপাশি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রকে নিশানা করে বলেন, ' বিজেপি শাসিত রাজ্যগুলির শহরগুলিতে অপরাধের হার ভয়ঙ্করভাবে বেড়েছে। এই রিপোর্টই বলে দেয়, প্রকৃত আইনের শাসন কোথায় কার্যকর।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের