নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি.ভি. আনন্দ বোস। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকেই নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন দ্রৌপদী মুর্মুর কাছে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
রাজভবন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের খবর নিশ্চিত করেন। তিনি জানান, দিল্লি থেকেই রাজ্যপাল তার ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছেন এবং সেটি গ্রহণও করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সি ভি আনন্দ বোস। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের নভেম্বর মাসে।
কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগেই হঠাৎ এই পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেশ কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন। সম্প্রতি তিনি রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ করার সিদ্ধান্তও নিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের