নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ফের রাজপথে নামলেন পার্শ্ব শিক্ষকরা। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে বৃহস্পতিবার কালীঘাট অভিযান কর্মসূচিকে ঘিরে কলকাতায় শুরু হয় বিক্ষোভ মিছিল। যদিও পুলিশের অনুমতি না মেলায় কর্মসূচির রুট বদল করে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হতে শুরু করেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার হাজার পার্শ্ব শিক্ষক মিছিলে অংশ নেন। দুপুরের তীব্র রোদ উপেক্ষা করেই হাতে ব্যানার ও মুখে স্লোগান তুলে শিয়ালদহ থেকে কলেজ স্কোয়ারের দিকে অগ্রসর হন তারা। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাদের স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় দেড় দশক কেটে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদেই আবার রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
একাধিক দাবিতে এদিন পথে নামে পার্শ্ব শিক্ষকরা। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের স্থায়ী পদে নিয়োগ, ইপিএফ চালু করা, শূন্য পদে দ্রুত নিয়োগ এবং বেতন কাঠামোর সংস্কার। যদিও পূর্বঘোষিত কালীঘাট অভিযান কর্মসূচির অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ। পরে দীর্ঘ আলোচনার পর মিছিলের রুট বদলে শিয়ালদহ থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়।
আন্দোলনকারীদের এক সদস্য জানান, ' আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ থাকার চেষ্টা করব। পুলিশ যদি আমাদের কোনওরকম চোখরাঙানি দেয়, তাহলে আজ পাল্টা হবে। পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ আমাদের বলছে এই পথ দিয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করব ততক্ষণ আমরা কলকাতার রাজপথ ছাড়ছি না।'
ভবানীপুর থেকে বিজেপিকে নিশানা মমতার
সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
প্রচারের আগে খোশ মেজাজে মোদি
বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে
প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার
সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার
প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি
জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ
বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে
১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার
নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বার্তা সিইও মনোজ কুমার আগারওয়ালের
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ