নিজস্ব প্রতিনিধি , মালদহ - শ্বশুরবাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে শ্বশুরবাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয় ওই যুবকের নিথর দেহ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক - এটা কি আত্মহত্যা, না কি পরিকল্পিত খুন? চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম অমিত চৌধুরী (৩২)।

বাড়ি মালদহের ইংরেজবাজার থানার কাগমারি এলাকায়। বছর তিনেক আগে মানিকচকের এনায়েতপুর অঞ্চলের নওয়াদা গ্রামের বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর সঙ্গে বিয়ে হয় অমিতের। তাদের এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।

পরিবার সূত্রে খবর , দুদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে মনসা গান শুনতে যান অমিত। রবিবার রাতে স্ত্রী-স্বামী মিলে গান শুনলেও সোমবার সকালেই গ্রামের মানুষ দেখতে পান, শ্বশুরবাড়ির ঠিক পাশেই একটি গাছের নিচে পড়ে রয়েছে অমিতের মৃতদেহ। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় একটি দড়িও দেখা যায়।

ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। অমিতকে শ্বশুরবাড়ির লোকজন মিলে মারধর করে খুন করা হয়েছে ও পরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

তাদের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে পারিবারিক অশান্তি।এদিকে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে অমিতের স্ত্রী শ্যামলী চৌধুরী জানিয়েছেন, “ আমার বাবার বাড়িতে কোনরকম অশান্তি হয়নি। রাতে আমরা দু’জনে গান শুনেছিলাম। আমি এগারোটা নাগাদ বাড়ি ফিরে আসি। স্বামী কিছুক্ষণ পর আসবে বলেছিল, কিন্তু আর ফেরেনি। সকালে শুনি ওর দেহ উদ্ধার হয়েছে। আমার পরিবারের কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের