নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - শ্বশুরবাড়ির গোয়াল থেকে উদ্ধার হল জামাইয়ের ঝুলন্ত দেহ। জামাইকে খুনের অভিযোগ করা হয়েছে। বিচারের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ গঙ্গাসাগরে। গোটা ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে মৃতের স্ত্রী সহ ৬ জনকে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগর থানার ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জে গোবিন্দপুর গ্রামে। মৃত যুবকের নাম রাকেশ পাত্র। বয়স ২০ বছর। দিন কয়েক আগে পাশের গ্রামের রিনা মন্ডল নামের এক মেয়েকে বিয়ে করে রাকেশ পাত্র। তবে রাকেশকে মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকজন।
অভিযোগ, শিবরাত্রির দিনে ভুল বুঝিয়ে রাকেশকে শ্বশুর বাড়িতে ডাকা হয়। সেখানে গেলে, পরের দিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় খুড়তুতো শ্বশুরের গোয়াল ঘর থেকে। রাকেশের পরিবারের অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত দাহ করা হবে না দেহ বলে জানান স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...