নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিধানসভা নির্বাচনের আগে ধর্ম ও রাজনীতির সমীকরণ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজনগর। বিজেপির উদ্যোগে বাড়ি বাড়ি গীতা বিলি কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে তোপ তৃণমূলের।
গত ছয় মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন গ্রামে বিজেপির পক্ষ থেকে গীতা বিতরণ কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রামে সাধারণ মানুষের হাতে গীতা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ স্থানীয় কর্মীরা। এই উদ্যোগের ব্যাখ্যা দিতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ' এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক কর্মসূচি। সনাতনীদের মধ্যে হিন্দুত্বকে জাগ্রত করতে আমাদের এই কর্মসূচি।'
তবে এই উদ্যোগকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের নেতা কাজল শেখ বলেন, ' বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করা ছাড়া আর কোন কাজ নেই। এরা বাংলার মানুষের জন্য কোন উন্নয়ন করেনি তাই ধর্মকেই হাতিয়ার করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ অতো বোকা নয় মানুষ উন্নয়নে বিশ্বাসী। ২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে উন্নয়নের কর্মসূচি করে আসছে সেগুলো মানুষ দেখেছে। তাই যতই গীতা বিলি করুক কোনো লাভ হবে না।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের