নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ব্যস্ত সময়ে বড়সড় দুর্ঘটনা শালিমার স্টেশনে। প্ল্যাটফর্মে ঢোকার আগে লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেনের কামরা। যার জেরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেল শালিমার রেলওয়ে স্টেশন।
বুধবার সকাল প্রায় ১১ টা নাগাদ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শালিমারের উদ্দেশ্যে আসছিল একটি লোকাল ট্রেন। ট্রেনটি যখন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে, তখন পিছনের দিক থেকে তৃতীয় কামরাটি হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় ট্রেনের গতি কম থাকায় কামরাটি লাইনচ্যুত হলেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কামরাটি রেলের লাইনের সঙ্গে ঘষতে ঘষতে ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢোকে।
তবে লাইনচ্যুত হওয়ার বিষয়টি বুঝতে পেরে স্টেশনে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার খাতিরে দ্রুত প্ল্যাটফর্মে সরে যান। ঘটনার পরই তৎপর হয় ভারতীয় রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ পূর্ব রেলওয়ের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিগত কর্মীরা। ইতিমধ্যেই লাইনচ্যুত কামরাটি উদ্ধার করার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে কিছু ট্রেন পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটেছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের