নিজস্ব প্রতিনিধি, মুম্বই – অগ্নিগর্ভ ইরানের ওপর বেজায় চটেছে আমেরিকা। দুই দেশের মধ্যে সংঘাত চরমে উঠেছে। এই আবহে মুম্বই উপকূলে ইরানের ৩ টি জাহাজ বাজেয়াপ্ত করেছে ভারত। প্রশ্ন উঠছে, তাহলে কি বাণিজ্যচুক্তির পর আমেরিকার প্রতি ভালোবাসা দেখাতে ইরানের সঙ্গে বন্ধুত্বে ইতি টানছে ভারত?
সূত্রের খবর, গত ৬ ফেব্রুয়ারি মুম্বই থেকে ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফরিয়া নামের ৩ টি জাহাজ বাজেয়াপ্ত করেছে মুম্বই কোস্ট গার্ড। ইরান থেকে তেল নিয়ে আফ্রিকার জিবুতিতে যাচ্ছিল আল জাফরিয়া। সামরিক বা বাণিজ্যিক পণ্য ছিল স্টেলার রুবিতে। পিচ নিয়ে চীনের উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাসফল্ট স্টার। এই ৩ জাহাজের ওপরে অবৈধ বাণিজ্যের জন্য নিষেধাজ্ঞা আগেই জারি করেছে আমেরিকা।
অভিযোগ, নিষেধাজ্ঞা এড়াতে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফরিয়া মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর ও পাচার করা হয়। ভারতের সমুদ্রসীমায় অবৈধ তেলের পাচার রুখতেই ৩ টি জাহাজ বাজেয়াপ্ত করেছে ভারত। ভারতের বাজেয়াপ্ত করা তিনটি ট্যাঙ্কারের সঙ্গে তাদের রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে ইরান।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...