নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের জালে ধরা দিতেই হল। দিনহাটায় বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ধৃতের নাম ওমর ফারুক ব্যাপারী। সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে পাকড়াও হন তিনি। ওমর ফারুক যে বাংলাদেশি নাগরিক তার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। SIR প্রক্রিয়া চলাকালীন এই তথ্য সামনে আসতেই তিনি আত্মগোপন করেন। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে , ওমর দিনহাটার এক ব্যক্তিকে নিজের বাবা দেখিয়ে SIR এনুমারেশন ফর্ম ফিল আপ করেন। এছাড়াও তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিলেন। তবে ওমর যাকে বাবা হিসেবে দেখিয়েছিলেন সেই ব্যক্তির স্ত্রী পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে তিনি জানান , ওমর ফারুক ব্যাপারী তাঁর পুত্র নন। পাশাপাশি, এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যও জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান যে ওমর বাংলাদেশী নাগরিক।
এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তদন্তে নেমে ওমর ফারুক ব্যাপারীকে গ্রেফতার করা হয়। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পাশাপাশি এও অভিযোগ করেন যে, তাঁকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তাঁর বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারা রুজু করা হয়েছে। বুধবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। এরপর রিমান্ডের আবেদন জানাতে পারে পুলিশ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের