নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুথে বুথে নজরদারি জোরদার করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে দুটি করে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত কমিশনের। যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ভোট ঘোষণার পাশাপশি কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল আসন্ন নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হবে। সেই মতনই এবার ব্যবস্থা নিল কমিশন। নির্বাচন কমিশনের এই নতুন পরিকল্পনার কথা জানান ইলেকশন অবজার্ভার সুব্রত গুপ্ত। তার কথায় , ভোটের দিন প্রতিটি বুথের ভিতরে ও বাইরে আলাদা করে ক্যামেরা বসানো হবে। একটি ক্যামেরা থাকবে বুথের অভ্যন্তরে, যা পোলিং এজেন্ট ও ভোটারদের গতিবিধির উপর নজর রাখবে।
অন্যদিকে, দ্বিতীয় ক্যামেরাটি থাকবে বুথের বাইরে, যাতে লাইনের শৃঙ্খলা বজায় রাখা এবং কোনও অশান্তি তৈরি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা যায়। তবে গোপনীয়তা রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, কোনও ক্যামেরাতেই ইভিএম বা ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা দৃশ্যমান হবে না।
এর পাশাপাশি প্রযুক্তির ব্যবহারেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যেখানে ৭২টি বড় স্ক্রিনে একসঙ্গে প্রায় ৫০০টি বুথে লাইভ নজরদারি চালানো সম্ভব হবে। মাইক্রো অবজার্ভাররা সেখান থেকেই পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন। এই প্রথমবার নজরদারিতে যুক্ত হচ্ছে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি। কোনও বুথে অস্বাভাবিক বা অপ্রীতিকর কিছু ধরা পড়লে, এআইয়ের মাধ্যমে দ্রুত সেই তথ্য যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের