6900c5ab4c7da_IMG-20251028-WA0075
অক্টোবর ২৮, ২০২৫ বিকাল ০৭:০১ IST

স্বাস্থ্য সচেতনতার সঙ্গে জিভের স্বাদ মেটাতে চান , বানিয়ে নিন ওটস দিয়ে ডিমের ডেভিল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্তমান যুগে অনেকেই স্বাস্থ্য সচেতন হতে চাইছেন। একদিকে খাদ্যরসিক , অন্যদিকে আবার স্বাস্থ্য সচেতনতা। সবমিলিয়ে যেন বেসামাল হয়ে উঠছে জীবনযাপন। আর ভাজাভুজি খেতে কারই না ভাল লাগে। ভাজাভুজির মধ্যে অন্যতম ডিমের ডেভিল। স্বাস্থ্যের দিকে ভাবলে আর চিন্তা নেই , বানিয়ে নিন ওটস দিয়ে ডিমের ডেভিল। ভীষণই সহজ পদ্ধতিতে বানানো যায় এই ফ্রায়েড আইটেম।

উপকরণ -

৪টি সেদ্ধ ডিম আড়াআড়ি কেটে অর্ধেক করে নেওয়া
২টি মাঝারি মাপের আলু সেদ্ধ করে চটকে নেওয়া
১টি পেঁয়াজ মিহি করে কুচনো
২-৩টি কাঁচালঙ্কাকুচি
১ চা চামচ আদা-রসুন বাটা
১/৪ চা চামচ হলুদগুঁড়ো
১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো
১/২ চা চামচ ভাজা জিরেগুঁড়ো
৩ টেবিল চামচ ধনেপাতাকুচি
১টি ডিম অল্প জল দিয়ে ফেটানো
১ কাপ ওটস হালকা গুঁড়িয়ে নেওয়া
স্বাদমতো নুন
সাদা তেল

রন্ধন প্রণালী -

প্রথমে তেলে পেঁয়াজ আর কাঁচলঙ্কা ভেজে নিন। পেঁয়াজে সোনালি রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে দিন। কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিন সেদ্ধ আলু, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন। মশলার সঙ্গে আলুসেদ্ধ ভাল ভাবে মেশানো হয়ে গেলে আর তা রান্নার পাত্র থেকে সহজেই ছেড়ে এলে ওতে দিন গরমমশলা ও ভাজা জিরে গুঁড়ো। শেষে ধনেপাতাকুচি ভাল ভাবে মিশিয়ে নিলেই তৈরি ডেভিলের আলুর মশলা।

এবার প্রতিটি সেদ্ধ ডিমের অর্ধেক টুকরো নিয়ে সেটি ওই আলুর মশলায় মুড়ে ডিম্বাকারে গড়ে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ওটসের গুঁড়োয় ভাল ভাবে মাখিয়ে নিন। তারপর মাঝারি আঁচে ধীরে ধীরে তেলে ভেজে নিন। সোনালি রং ধরলে বুঝবেন, ডিমের ডেভিল তৈরি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের