নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের চরম গাফিলতি রেল পুলিশের। মৃত্যু হওয়ার ৬ ঘন্টা পরও মৃতদেহ পড়ে রইল স্টেশন চত্বরে। যাত্রীদের অভিযোগ, 'দীর্ঘক্ষণ দেহটি স্টেশন চত্বরে পড়ে থাকলেও রেলপুলিশ কোন আমল দেয়নি।' ঘটনায় বাকরুদ্ধ হয়ে যায় যাত্রীরা।
সূত্রের খবর , মঙ্গলবার দুপুর নাগাদ কান্ডারা রেল স্টেশন থেকে গোমো ট্রেনে করে ফিরছিলেন মনোজ কর্মকার ও তার স্ত্রী শান্তা কর্মকার। ট্রেনের মধ্যেই স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। রেল পুলিশের কোন সহযোগিতা পাননি তিনি। উপায় না পেয়ে পরে মৃতার স্বামী মনোজ নিজেই কাঁধে করে বরাভূম স্টেশনে মৃতদেহ নামিয়ে আনে আনে।
সেখানেও কোনরকম সহযোগিতা পাওয়া যায়নি। স্টেশনের মধ্যেই প্রায় ৬ ঘন্টারও বেশি সময় ধরে মৃতদেহ পড়ে থাকে। পরে অন্যান্য যাত্রীরা রেল পুলিশকে বললে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে মৃতার স্বামী জানান, ' ঝাড়খণ্ড থেকে দুজনে ফিরছিলাম। পথেই মৃত্যু হয় আমার স্ত্রীর। দুজনে মিলে প্লাস্টিক বোতল কুড়ানোর কাজ করতাম। ট্রেনের মধ্যে মারা গেলেও কেউ সহযোগিতা করেনি। স্টেশনেও ৬ ঘন্টা ধরে মৃতদেহ পড়েছিল।'
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের