নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অভিনেতা রাম কপূরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিল রিয়্যালিটি শো লক আপ সচ ইয়া সাজায়। শোয়ের একটি বিশেষ পর্বে উপস্থিত হয়ে রামের স্ত্রী অভিনেত্রী গৌতমী কপূর প্রকাশ্যে প্রতিযোগী শ্রেয়া কালরার কাছে ক্ষমা চান। সাম্প্রতিক সময়ে রামের আচরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গেই এই পদক্ষেপ করেন তিনি।

বিতর্কের সূত্রপাত হয় শ্রেয়ার অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, শোয়ের বিভিন্ন টাস্ক শেষ হওয়ার পর রাম বারবার তার গালে চুমু খেতেন, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। সহ প্রতিযোগী শিল্পা শিন্দের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রেয়া স্পষ্ট বলেন, ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা উচিত। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা, রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

প্রথমদিকে গৌতমী সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রাম অত্যন্ত আবেগপ্রবণ ও স্নেহশীল মানুষ, তার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তবে শোয়ের পরিবার পর্বে শ্রেয়ার সামনে এসে গৌতমীর অবস্থানে কিছুটা বদল দেখা যায়। তিনি জোড়হাত করে বলেন, যদি রামের কোনও আচরণে শ্রেয়া অস্বস্তি বোধ করে থাকেন, তাহলে তার হয়ে তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইছেন।

শুধু শ্রেয়ার কাছেই নয়, শোয়ের অন্য কোনও প্রতিযোগীও যদি রামের আচরণে অস্বস্তি পেয়ে থাকেন, তাদের কাছেও দুঃখপ্রকাশ করেন গৌতমী। একই সঙ্গে তিনি জানান, তিনি রামের আচরণের সাফাই দিচ্ছেন না, তবে তার স্বভাব খুবই আন্তরিক ও স্নেহপূর্ণ। গৌতমীর ক্ষমাপ্রার্থনা হাসিমুখেই গ্রহণ করে শ্রেয়া জানান, তার মনে কোনও ক্ষোভ নেই। এরপর থেকেই এই বিতর্ক কিছুটা হলেও শান্ত হয়েছে বলে মনে করছেন শোয়ের দর্শকরা।
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের