নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে সাংসদ। তার সঙ্গে এবার নতুন পরিচয় সঞ্চালক হিসেবেও। 'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব। শুরু থেকেই এই নতুন ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন পর্বের একটি নতুন প্রোমো, যেখানে দেবকে ঘিরে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত।

এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রতিযোগীর আসনে দেখা যাবে রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং আকৃতি কক্করকে। আড্ডা, গান, মজার খেলায় ভরা এই পর্বের মাঝেই দেবকে এমন একটি প্রশ্ন করেন রূপঙ্কর, যা মুহূর্তে বদলে দেয় অনুষ্ঠানের পরিবেশ।

প্রোমোতে দেখা যায়, রূপঙ্কর দেবকে বলেন, 'তুমি সুপারস্টার, প্রোডিউসার, হোস্ট, আবার জনপ্রতিনিধিও। কিন্তু রাতে যখন বাড়ি ফেরো, তখন 'হু ইজ দেব' প্রশ্নের উত্তরে দেব শান্ত গলায় বলেন, তিনি এমন একজন মানুষ, যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। প্রতিদিন আগের দিনের চেয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করেন। তার কথায়, দিনের শেষে বাবা-মা যেন শুধু এটুকুই বলতে পারেন, তাদের ছেলে সৎ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। যদিও সব চেষ্টা সবসময় সফল হয় না, তবুও সেই চেষ্টাই তাকে এগিয়ে নিয়ে যায়।

দেবের এই আন্তরিক, সরল উত্তর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন কুমার শানু। তিনি উঠে এসে দেবকে জড়িয়ে ধরেন| প্রশংসা করে বলেন, 'এই জন্যই তোর মা গর্ব করে।' সেই মুহূর্তে মঞ্চে উপস্থিত সকলেই করতালিতে ফেটে পড়েন। প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যেও এই মুহূর্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, সুপারস্টার দেবের আড়ালের মানুষটিকেই যেন নতুন করে চিনতে পারলেন তারা।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের