নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিজেপির প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার পর থেকেই অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মিছিল চলাকালীন তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত ছবি সহ পোস্টার দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। পরে শ্রীলেখা ভিডিও বার্তায় জানান, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি, ভুলবশত সেটি তার হাতে এসেছিল। কিন্তু তার এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি, বরং ট্রোলিং আরও বেড়ে যায়।

এরপর শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, একটি অনিচ্ছাকৃত ঘটনার জেরে তাকে প্রতিদিন কুরুচিকর মন্তব্য, বডি শেমিং, স্লাট শেমিং, প্রাণনাশ ও ধর্ষণের হুমকির মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে বলেও দাবি করেন অভিনেত্রী। তার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

নিজের পোস্টে শ্রীলেখা লেখেন, গণতান্ত্রিক দেশে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের অধিকার। একই পোস্টে তিনি সম্প্রতি এক আরএসএস নেতার প্রতিবাদী ও স্পষ্টবক্তা মহিলাদের উদ্দেশে করা 'ধর্ষণ-প্রেমী' মন্তব্যের তীব্র সমালোচনা করেন। অভিনেত্রীর প্রশ্ন, প্রকাশ্যে নারীদের সম্মানহানি করে এমন মন্তব্য করা যদি গ্রহণযোগ্য হতে পারে, তাহলে একটি অনিচ্ছাকৃতভাবে পোস্টার হাতে নেওয়ার ঘটনাকে কেন এত বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে, তিনি সমাজের এই দ্বিচারিতারও সমালোচনা করেন।

পোস্টের শেষে শ্রীলেখা স্পষ্ট করে জানান, ট্রোলিং, হুমকি বা মানসিক হেনস্থার মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না। তার দাবি, বাকস্বাধীনতা ও প্রতিবাদের অধিকারকে ভয় দেখিয়ে দমন করা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। শ্রীলেখার এই পোস্ট সামনে আসার পর নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন, অন্যদিকে মোদী-পোস্টার বিতর্কে তার ভূমিকা নিয়ে সমালোচনাও অব্যাহত রয়েছে।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের