নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে। প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ একসময় ব্যাপক আলোচনার বিষয় ছিল। বিচ্ছেদের সময় শ্বেতা অভিযোগ করেছিলেন, রাজা তাকে গার্হস্থ্য হিংসার শিকার করতেন, শুটিং সেটে গিয়ে অশান্তি সৃষ্টি করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে শ্বেতাকেই ঘিরে একাধিক বিস্ফোরক দাবি করেছেন রাজা।

সাক্ষাৎকারে রাজা বলেন, তিনি কখনও শ্বেতার গায়ে হাত তোলেননি। তার দাবি, রাগের মাথায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করলেও স্ত্রীকে মারধর করেননি। গালিগালাজের অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন, রাগের সময়ে বলা কিছু কথা যদি কেউ অপমান হিসেবে নেন, তা তার ব্যক্তিগত ব্যাখ্যা। তবে দাম্পত্য জীবনে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া ও উত্তপ্ত বাক্য বিনিময় হতো বলেও স্বীকার করেছেন রাজা।

এরপর শ্বেতার ব্যক্তিগত জীবন নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেন রাজা চৌধুরী। তার দাবি, শ্বেতার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, সেই কারণেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গে শ্বেতাকে একসঙ্গে দেখার দাবিও করেন তিনি। পাশাপাশি রাজা বলেন, এতদিন তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, কারণ কাদা ছোড়াছুড়ি করতে চাননি। তার অভিযোগ, এতদিন সবাই শুধু শ্বেতার দিকের কথাই শুনেছে, কিন্তু তার অভিজ্ঞতার কথা কেউ জানতে চাননি।

এছাড়াও শ্বেতাকে 'অশিক্ষিত' বলার প্রসঙ্গে নিজের মন্তব্যের পক্ষে সাফাই দেন রাজা। তার দাবি, শ্বেতা স্নাতক নন, তিনি যা বলেছেন তা সত্য বলেই মনে করেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শ্বেতাই তাদের ছেলেকে বাবার থেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে রাজার এই সমস্ত অভিযোগের জবাবে এখনও পর্যন্ত শ্বেতা তিওয়ারির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে প্রাক্তন দম্পতির এই পরস্পরবিরোধী দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের