নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - লিউডে কাস্টিং কাউচ বা হেনস্থার অভিযোগ নতুন নয়। সময়ে সময়ে বহু অভিনেতা-অভিনেত্রী তাদের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এবার সেই তালিকায় নাম যোগ করলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। তিনি একটি শুটিং সেটে ঘটে যাওয়া অস্বস্তিকর ঘটনার কথা সামনে আনেন। তার অভিযোগ, এক সহকারী পরিচালকের আচরণ তাকে ভীষণভাবে হতবাক করে দিয়েছিল।

কাজলের কথায়, শুটিং চলাকালীন বিরতির সময় তিনি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক সহকারী পরিচালক তার সঙ্গে দেখা করতে আসেন এবং নিজেকে অভিনেত্রীর বড় অনুরাগী বলে পরিচয় দেন। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও, কিছুক্ষণ পর আচমকাই তিনি নিজের শার্ট খুলে বুকে করা কাজলের নামের ট্যাটু দেখাতে শুরু করেন। এমন অপ্রত্যাশিত ঘটনায় অভিনেত্রী সম্পূর্ণ অবাক হয়ে যান, কী করবেন বুঝে উঠতে পারেননি।

ঘটনার কথা বলতে গিয়ে কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে। তিনি বলেন, কেউ তার ভক্ত হয়ে ট্যাটু করিয়েছেন, তাতে তার কোনও আপত্তি নেই। কিন্তু একজন মহিলার ব্যক্তিগত জায়গায় অনুমতি ছাড়া ঢুকে এভাবে আচরণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অভিনেত্রী আরও জানান, তিনি ওই ব্যক্তিকে স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে এমন কাজের জন্য আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

এই ঘটনার পর আবারও বলিউডের শুটিং সেটে নিরাপত্তা ও পেশাদার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। কাজের জায়গায় শিল্পীদের, বিশেষ করে মহিলা শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে। কাজলের অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে শুটিং সেটে আরও কঠোর নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের