নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অসমের ভয়াবহ বন্যায় বহু মানুষ এখনও সমস্যার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা সালমান খান। খবর অনুযায়ী, তার সংস্থা 'Being Human' অসমের একটি ফ্যান ক্লাবের সঙ্গে মিলে ধাপে ধাপে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার ,জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে।

আগামী দিনে আরও বড় পরিসরে ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুর্গত পরিবারগুলোর হাতে রেশন, ত্রাণ সামগ্রী, ওষুধ, পানীয় জল, স্যানিটারি ন্যাপকিন, মশা তাড়ানোর স্প্রে তুলে দেওয়া হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল মেরামতের কাজেও সাহায্য করার পরিকল্পনা রয়েছে। অনেকেই শুধু সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেও, সালমান খানের এই উদ্যোগ আলাদা করে নজর কেড়েছে।
এদিকে অসমে বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজ্যের বিভিন্ন জেলায় এখনও প্রায় ৪.৪৫ লক্ষ মানুষ বন্যার প্রভাবে রয়েছেন। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ 'ASDMA'-এর তথ্য অনুযায়ী, শিবসাগর, গোলাঘাট, চরাইদেও, জোরহাট, নগাঁও, কামরূপ মেট্রোপলিটন-সহ একাধিক জেলায় মোট ৬৩১টি গ্রাম এখনও জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাইদেও ও শিবসাগর জেলা।

বন্যার কারণে কৃষিজমি, গবাদি পশু, বাড়িঘর এবং পড়াশোনার ওপর বড় প্রভাব পড়েছে। প্রায় ৩৭ হাজার হেক্টর কৃষিজমি জলের তলায় চলে গেছে। ২.৫৬ লক্ষের বেশি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, ২৬ হাজারের বেশি পশু ভেসে গেছে। ১৭১টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে, আর ৪,৬৬৭টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবসাগর ও জোরহাটের বেশ কয়েকটি স্কুলেও বন্যার জল ঢুকে পড়ায় পড়াশোনায় সমস্যা তৈরি হয়েছে। যদিও কিছু এলাকায় জল নামতে শুরু করায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের