নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কঙ্গনা রানাওয়াত ও ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের বাকযুদ্ধ ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন। সেই মন্তব্য নিয়েই নেটমাধ্যমে শুরু হয় ব্যাপক ট্রোলিং। আর সেই বিতর্কেই মন্তব্য করে সৌরভকে কটাক্ষ করেছেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

এই বিতর্কের সূত্রপাত কঙ্গনা রানাওয়াতের একটি মন্তব্যকে ঘিরে। দেশের তরুণ প্রজন্ম, ককরোচ জনতা পার্টি সম্পর্কে কঙ্গনার বক্তব্যের জবাবে সৌরভ বলেন, দেশের মানুষ তো দূরের কথা, বিজেপির অনেক নেতাকর্মীও কঙ্গনাকে গুরুত্ব দেন না। এর পাল্টা কঙ্গনা সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে আক্রমণ করেন। এরপরই সৌরভ রসিকতার সুরে হৃতিক রোশনের সঙ্গে নিজের তুলনার প্রসঙ্গ টেনে আনেন, যা আরও আলোচনার জন্ম দেয়।
সৌরভের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাকে কটাক্ষ করে নানা মন্তব্য করেন। এক নেটিজেন লেখেন, ‘ঋত্বিক,ওহ গড! কুছ ভি।’ সেই মন্তব্যের জবাবেই অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, ‘সিরিয়াসলি! আয়নাতে দেখে না নিজেকে।’ তার এই মন্তব্যও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নতুন করে বিতর্ক উসকে দেয়।

উল্লেখ্য, দেবশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমর্থনে সরব। অন্যদিকে, সৌরভ দাস বর্তমানে ককরোচ জনতা পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত। সাংবাদিকতা, তথ্যের অধিকার (RTI) সংক্রান্ত কাজের জন্যও তিনি পরিচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে গঠিত ককরোচ জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিয়মিত রাজনৈতিক সহ সামাজিক নানা ইস্যুতে আলোচনায় থাকছেন।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের