নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিতে ভগবান রাম, সীতা, রাজা দশরথ সহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের ঝলক দেখা গেলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করা লারা দত্ত। তবে তার অভিনয়ের চেয়ে বেশি চর্চায় এসেছে তার লুক, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ট্রেলারের একটি দৃশ্যে দেখা যায়, কৈকেয়ী রামকে ১৪ বছরের বনবাসে পাঠানোর দাবি করছেন। সেই দৃশ্যে লারা দত্তকে শিফনের মতো দেখতে শাড়ি, এক পাশে বাঁধা চুলে দেখা যায়। এই সাজকেই অনেক নেটিজেন অত্যন্ত আধুনিক বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, পৌরাণিক কাহিনির চরিত্রের ক্ষেত্রে এমন স্টাইলিং একেবারেই মানানসই নয় এবং এতে সেই সময়ের আবহ ফুটে ওঠেনি।
ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য ভেসে উঠেছে। কেউ লিখেছেন, 'এটা যেন কোনও টেলিভিশন সিরিয়ালের দৃশ্য।' আবার কারও মন্তব্য, 'এটা ত্রেতা যুগ নয়, যেন ২০২৬ সালের ফ্যাশন।' আরও অনেকে বলেছেন, লারা দত্তের লুক ইতিহাসসম্মত মনে হয়নি, চরিত্রটির সঙ্গে সেই সাজের মিল খুঁজে পাওয়া কঠিন।

তবে সমালোচনার পাশাপাশি লারা দত্তের পাশে দাঁড়িয়েছেন অনেক দর্শকও। তাদের দাবি, ত্রেতা যুগের পোশাক বা সাজসজ্জা ঠিক কেমন ছিল, তার নির্ভুল প্রমাণ কারও কাছে নেই। তাই শুধুমাত্র লুক দেখে সমালোচনা করা ঠিক নয়। তাদের মতে, ছবি মুক্তির আগে শুধু ট্রেলারের কয়েকটি দৃশ্য দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না। এখন দর্শকদের নজর ছবির মুক্তির দিকেই, যেখানে লারা দত্তের সম্পূর্ণ অভিনয় ও চরিত্রের উপস্থাপনাই শেষ পর্যন্ত বিচার করবে দর্শক।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের