নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যন্তর মন্তরে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে কলকাতায় ককরোচ জনতা পার্টি ও বামেদের ডাকা মিছিলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়। সেই পোস্টার হাতে হাসিমুখে তোলা শ্রীলেখার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। টলিপাড়ার একাধিক তারকা এই ঘটনার সমালোচনা করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে কনীনিকা বলেন, পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদ হওয়া উচিত, কারণ গণতন্ত্রে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। তবে তার মতে, প্রতিবাদের ভাষা,পদ্ধতিও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী হোন বা অন্য কোনও নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সম্মান বজায় রাখা সবার দায়িত্ব। শ্রীলেখাকে তিনি নিজের সিনিয়র বলে উল্লেখ করে জানান, ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও এই ঘটনার সঙ্গে তিনি একমত নন।

কনীনিকা আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের বিকৃত পোস্টার ব্যবহার করা ঠিক নয়। তার কথায়, 'বাচ্চারা এ ধরনের কাজ করে। কেউ যদি শ্রীলেখাদির ছবি নিয়েও এমন কিছু করে, তাহলে কি ওঁর ভালো লাগবে' তিনি দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ডে নরেন্দ্র মোদির ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না। কিন্তু একজন জনসমক্ষে পরিচিত ব্যক্তির আচরণে দায়িত্ববোধ থাকা প্রয়োজন বলেই তিনি মনে করেন।

এছাড়াও শ্রীলেখার 'চোখে চশমা ছিল না, তাই পোস্টারটি দেখিনি' মন্তব্যও মানতে চাননি কনীনিকা। তার বক্তব্য, একজন পাবলিক ফিগারের এমন ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, শিল্পীরা গোটা ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করেন, তাই তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পড়ুয়াদের উপর লাঠিচার্জের তিনি বিরোধী। তবে তার মতে, প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, কিন্তু তা কখনও ব্যক্তিগত অপমান বা অবমাননার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের