নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাকে ঘিরে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে সম্পর্কের জল্পনা নতুন করে আলোচনায় এলেও, সেই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন সোহম। সাধারণত ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে না চাইলেও, এবার নিজের মনের কথা ভাগ করে নেন তিনি। পোস্টে দাদু, ঠাকুমা, বাড়ির পরিচারিকা সহ নিজের অসুস্থ অবস্থার একটি ছবি শেয়ার করে গত দু'মাসের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সোহম জানান, কিছুদিন আগেই তিনি তার দাদুকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ঠাকুমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সপ্তাহে দু'দিন তার ডায়ালিসিস চলছে এবং পরিবারের সকলেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে দীর্ঘদিনের পরিচিত, পরিবারের অত্যন্ত কাছের বাড়ির পরিচারিকা মাত্র ৪৫ বছর বয়সে হঠাৎ প্রয়াত হন। পরপর এই ঘটনাগুলি তাদের পরিবারের উপর গভীর মানসিক প্রভাব ফেলেছে।

এর পাশাপাশি অভিনেতা নিজেও শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে, তিনি এখনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নিজের শারীরিক অসুস্থতা, পরিবারের একের পর এক দুঃসংবাদ, প্রিয়জনদের হারানোর যন্ত্রণা সব মিলিয়ে গত কয়েক মাস তার কাছে ছিল অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে তার মা ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পোস্টে উল্লেখ করেন সোহম।

তবে এই কঠিন সময়ই তাকে জীবনের বড় একটি শিক্ষা দিয়েছে। সোহম লিখেছেন, জীবনে এমন কিছু মানুষের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, যারা বিপদের সময় নিঃস্বার্থভাবে পাশে থাকেন। তার মা, ঘনিষ্ঠ বন্ধু, আপনজনদের সমর্থন তাকে এই সময়ে মানসিক শক্তি জুগিয়েছে। সোহমের পোস্ট প্রকাশ্যে আসতেই অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার সহ টলিউডের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন, এই কঠিন সময় দ্রুত কেটে যাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের