নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আয়োজিত স্বাস্থ্যশিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাঃ অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, এই উপস্থিতি বিজেপি ও জাতীয় মহিলা কমিশনের গোপন আঁতাঁতের প্রমাণ। কমিশনের নিরপেক্ষ সদস্য একটি দলের স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মঞ্চে।
রবিবার দুপুরে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়ার শহিদ মিনারে শুভেন্দু অধিকারীর উদ্যোগে শুরু হয় বিনামূল্যের স্বাস্থ্যশিবির। উপস্থিত ছিলেন চিকিৎসক, স্থানীয় নেতৃত্ব ও বিজেপি কর্মীরা। দুপুর সাড়ে বারোটা নাগাদ সেখানে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাঃ অর্চনা মজুমদার। প্রায় দেড় ঘণ্টা শিবিরে থেকে তিনি চিকিৎসা ব্যবস্থার তদারকি করেন। তবে এই উপস্থিতিই এখন রাজনৈতিক তর্কের কেন্দ্রবিন্দু।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, জাতীয় মহিলা কমিশন বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' নন্দীগ্রামে শুভেন্দুর স্বাস্থ্যশিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যের উপস্থিতি প্রমাণ করে কমিশন আর নিরপেক্ষ নেই। এটি বিজেপির একটি অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, এইভাবে কমিশনের মুখোশ খুলে দেওয়ার জন্য।'
যদিও কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন, ' কুণাল ঘোষকে আমি একজন জ্ঞানী মানুষ হিসেবে জানতাম। কিন্তু ওনার মুখে এরম কুরুচিকর মন্তব্য শোভনীয় না। উনি হয়তো জানে না বিরোধী দলনেতার পদটি সংবিধানেরই একটি অংশ। এখানে আমরা কোনো দলের হয়ে আসিনি।'
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন