নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে একাধিক জেলায় প্রতিবাদে সরব গেরুয়া শিবির। একইরকম ভাবে রবিবার ইন্দাস থানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভে শামিল হন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। তবে আন্দোলনের ধরন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
শনিবার রাতে পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারই অঙ্গ হিসেবে রবিবার ইন্দাস থানার সামনে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। তবে এদিন বিজেপি কর্মীদের প্রতিবাদের ধরন ছিল সম্পূর্ণ অন্যরকম।
টায়ার জ্বালানোর পাশাপশি এদিন বিজেপি কর্মীদের ভিন্নভাবে প্রতিবাদ করতে দেখা যায়। হাতে চুড়ি নিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, 'একজন ক্যাবিনেট মন্ত্রীকে পুলিশ সুরক্ষা দিতে পারে না। চুড়ি পড়ার মতনই কাজ করেছে পুলিশ। আজকে চুরি দেখিয়েছি পরের দিন এরম কিছু ঘটনা ঘটলে চুড়ি পরিয়ে দিয়ে যাবো পুলিশকে। এই পুলিশ মমতার চিটচাটা হয়ে গেছে। দিনের পর দিন নারীরা ধর্ষণের শিকার হচ্ছে তখন এই পুলিশরা কি করে?'

বিক্ষোভস্থলে উপস্থিত বিধায়ক নির্মল কুমার ধাড়া বলেন, ' পুলিশ আজ যদি সক্রিয় থাকতো তাহলে এই ধরনের হামলার ঘটনা ঘটতো না। সাধারণ মানুষ থেকে বিরোধী দলনেতা কেউই পুলিশের উপর ভরসা রাখতে পারছে না। পুলিশের সামনে বিরোধী দলনেতাকে এইভাবে হেনস্তা করা হয় আর পুলিশ সেখানে দাঁড়িয়ে মজা দেখছে। আর তাই ওরা চুড়ি পড়ারই যোগ্য।'
অন্যদিকে, বিক্ষোভ চলাকালীন পুলিশের উদ্দেশ্যে চুড়ি দেখানোকে কেন্দ্র করে তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' বিজেপির কাজই হচ্ছে বাংলার সংস্কৃতিকে ছোটো করে দেখানো। মহিলারা চুড়ি পরে মানেই তারা দুর্বল এটা নয়। চুড়িটা মহিলাদের একটা অলঙ্কার। এই চুড়ি দীর্ঘদিন ধরে বাঙালির বিশ্বাস, আস্থা। কিন্তু এসব বিজেপি বোঝেনা। বিজেপির এই ধরনের কাজ বাংলার মানুষ কোনো ভাবেই মেনে নেবে না।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের