নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্বর্ণপদক জয়ের তালিকায় অন্যতম সেরা দেশ ভারত। শুটিংয়ে একাধিকবার এই পদক এসেছে। এবার ফের নজরকাড়া সাফল্য। শুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সাফল্য পেয়েছে এই জুটি।
সূত্রের খবর , স্পেনের গ্রানাডায় আয়োজিত হয় শুটিং বিশ্বকাপ। বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি কাই হু এবং কিয়ানসুন ইয়াওকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন তারা। মোট ৪৮৭.৭ পয়েন্ট নিয়ে ফাইনালে শীর্ষস্থান দখল করেন তারা। ফাইনালে পলকের স্কোর ২৪৩.০। মুকেশের স্কোর ২৪৪.৭। শুটিং বিশ্বকাপে প্রথম পদক জিতলেন নেলাভেল্লি।প্রতিযোগিতায় রুপো জিতেছে চাইনিজ জুটি। তাদের পয়েন্ট ৪৮৪.৮। ব্রোঞ্জ পেয়েছে হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস ক্যারোলি নাগির জুটি। তাদের পয়েন্ট ৪১৪.৯। পলক গুলিয়ার কাছেও এটি প্রথম বিশ্বকাপ সোনা।
বিরাট সাফল্য পেয়ে মুকেশ বলেন , "সিনিয়র স্তরে এটাই ভারতের হয়ে আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালে স্নায়ুর চাপ সামলে রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আর পলক নিজেদের মধ্যেও প্রতিযোগিতায় নেমেছিলাম। কে বেশি স্কোর করতে পারি, সেই লড়াই চলছিল। সেই প্রতিদ্বন্দ্বিতাই আমাদের সাফল্য এনে দিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ লাগছে।"
পলক বলেন , "মিক্সড টিম ইভেন্টে জুটির মধ্যে বোঝাপড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন ফরম্যাটে চারটি দল ফাইনালে ওঠে। ফলে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যায়। তাই শুরুটা ভালো করা জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি। আমি আসলে মুকেশের সঙ্গে নয়, নিজের সঙ্গেই লড়াই করছিলাম। মুকেশ দারুণ আমার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের