68ac1704af0b1_WhatsApp Image 2025-08-25 at 12.41.47 AM (2)
আগস্ট ২৫, ২০২৫ দুপুর ০১:২৮ IST

সুট- বুটের পিছনে নুন চুরি! সিসিটিভিতে ফাঁস বিজেপি নেতার কীর্তি

নিজস্ব প্রতিনিধি , হুগলি - সুট-বুট পরে নুন চুরি! স্থানীয় বিজেপি নেতার মদতেই রাজ্যজুড়ে তোলপাড় হওয়া এই নুন চুরির ঘটনা এখন খবরের শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চারচাকা গাড়ি নিয়ে দোকানের সামনে আসে, এরপর সেখান থেকে নুনের বস্তা তুলে গাড়িতে চাপিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই তোলপাড় শুরু হয়েছে।

নুন চুরির ভাইরাল সিসিটিভি  ফুটেজ 

সূত্রের খবর , রাজ্যে ঘটে গেল এক অদ্ভুত অপরাধমূলক ঘটনা। সুট-বুট পরে দামি গাড়ি চালিয়ে নুন চুরির অভিযোগ উঠল ওই এলাকার বিজেপি নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই মুখ খোলেন হুগলির কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মন্ডল। তাঁর দাবি, ভিডিওতে ধরা পড়া ব্যক্তি হলেন দীপক দত্ত, যিনি তাঁর ওয়ার্ডেরই কোন্নগর এলাকার বাসিন্দা পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা। এমনকি ফুটেজে দেখা গাড়িটিও তাদের ওয়ার্ডের মধ্যেই রয়েছে বলে জানান তিনি।

ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মন্ডল

কাউন্সিলরের অভিযোগ, “শুধু একদিন নয়, এমন একাধিকবার নুন চুরির ঘটনা ঘটিয়েছে দীপক দত্ত ও তাঁর সহযোগীরা।” এছাড়াও নুন চুরির এই চক্রে জড়িত আরও দুই ধৃত অজয় দে ও সুজয় দে। রাতের অন্ধকারে এই তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে দোকানের সামনে রাখা নুনের বস্তা চুরি করে পালায়। তাদের বাড়ির সামনে নাকি বস্তা বস্তা নুন পড়ে থাকতে দেখা গিয়েছে ।কাউন্সিলর চন্দন মন্ডল লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, স্থানীয় বিজেপি নেতার পরিচয় ব্যবহার করে এই চক্র চলছে, তাই প্রশাসনের উচিত দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়া।

জানা গিয়েছে, দু নম্বর কলোনি বাজার এলাকার এক মুদির দোকানদার জানান, গত মাসে তাঁর দোকান থেকেও চারচাকা গাড়ি করে নুন চুরি করেছে অভিযুক্তরা। দোকানের সিসিটিভি ফুটেজ ঘেঁটে তিনি চোরদের স্পষ্টভাবে শনাক্ত করেছেন। এরপর বাজার কমিটির মাধ্যমে অভিযুক্তরা দোকানদারকে অনুরোধ করেছিল যে, তারা আর কখনও এভাবে চুরি করবে না, যেন এই একবার ক্ষমা করা হয়। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেই তারা ফের নুন চুরির কাজে লিপ্ত হয়েছে। অভিযোগ উঠছে, স্থানীয় দোকান থেকে চাপের মুখে পরে এখন তারা বাইরের এলাকায় গিয়ে একইভাবে চুরি চালাচ্ছে।

স্থানীয় মুদি দোকানদার 

একবার এই চক্রের সদস্য সুজয় দে-কে নুন চুরির অভিযোগে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ তরফে। বর্তমানে পুরো গ্যাংকে চিহ্নিত করার কাজ চলছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশের দাবি।

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের