68b283267b43e_IMG-20250830-WA0014
আগস্ট ৩০, ২০২৫ দুপুর ১০:২১ IST

সুজি বা গাজর নয় , মুগ ডাল নারকেল পিষে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের হালুয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গাজর ও সুজির হালুয়া খায়নি এমন বাঙালি কমই আছে। হালুয়া খাওয়ার চল উত্তর ভারতেই বেশি। আবার দক্ষিণ ভারতেও কলা, কাঁঠাল, চালকুমড়োর হালুয়াও তৈরি হয়। বিশেষ অনুষ্ঠানে বা পাতের শেষে একটু মিষ্টি হিসেবে হালুয়া দারুণ লাগে। এবার সুজি বা গাজর নয় নারকেল ও মুগ ডাল দিয়ে বানান ভিন্ন স্বাদের হালুয়া। একবার বানিয়ে অতিথিদের খাওয়ালে তারা স্বাদে মুগ্ধ হয়ে যাবেন।

আসুন জেনে নি কিভাবে বানাবেন এই হালুয়া -

উপকরণ -

১ কাপ মুগ ডাল , ১ কাপ নারকেল কোরা , আড়াই কাপের মতো দুধ , ১ কাপ চিনি , ৪ চামচ ঘি , ১ চামচ ছোট এলাচ গুঁড়ো , অর্ধেক করে কাটা ১০-১২টি কাজুবাদাম , ১০-১২টি কিশমিশ,  ২ চামচ পেস্তা ও কাঠবাদাম

রন্ধন প্রণালী -

মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত মুগ ডাল ভেজে নিন। সুন্দর একটা সুগন্ধ বার হবে। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। ডাল ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর সেই ডাল জল দিয়ে ধুয়ে, জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে অল্প ঘি গরম করে তাতে নারকেলের টুকরোগুলি ভেজে তুলে নিন। ওই ঘিয়েই কাজুবাদাম, কিশমিশ ভেজে নিন।

ডাল ও ভাজা নারকেল মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে। এরপর কড়াইতে আবারও খানিকটা ঘি গরম করুন। তাতে ছোট এলাচ দিয়ে ডাল ও নারকেল বাটা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে রাখুন, যাতে পুড়ে না যায়। এই মিশ্রণে কাজুবাদাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা দিয়ে খানিক নেড়েচেড়ে দুধ দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। পরে ঢাকনা খুলে ঘি ও এলাচগুঁড়ো ছড়িয়ে হালুয়া গ্যাস থেকে নামিয়ে নিন। উপর থেকে ছোট ছোট নারকেলের টুকরো, কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের