নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এই ইস্যুতেই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি রাজভবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই সঠিক পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে গতকালই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যপাল। তার দাবি সংবিধানিক পদকে অপমান করেছেন কল্যাণ। এর ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলও রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে। এর পরই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঢেউ ওঠে।
এই পরিস্থিতিতে রাজ্যপালকে সরাসরি সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, 'রাজ্যপাল যা করেছে ঠিক করেছেন। রাজভবনের বাইরের নিরাপত্তার দায়িত্ব আর সিসিটিভি ফুটেজের সমস্ত দায়িত্ব কলকাতা পুলিশের হাতে আছে। সেখানে যদি কোনো ঝোপে-ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই সাংবিধানিক পদের মর্যাদা রক্ষার জন্য রাজ্যপাল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস এবং মনোজ ভার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, আর রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ এই দুপক্ষের নিষ্ক্রিয়তাই সবচেয়ে বড় আশঙ্কা। আর রাজ্যপাল যে ধারায় মামলা দায়ের করেছে তাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু এরপরেও যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলবো। দরকার পড়লে সিট গঠন করা হবে। তখন মাতাল কল্যাণের মাতলামো বেরিয়ে যাবে ।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের