নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম – জয় দিন যাচ্ছে তত যেন মানুষ অমানবিক, পাশবিক হয়ে যাচ্ছে। ২০২২ সালে দিল্লিতে শ্রদ্ধা কাণ্ডের ছায়া পড়ল ২০২৬ সালে বিশাখাপত্তনমে। স্ত্রী বেরিয়ে যেতেই বাড়িতে প্রেমিকাকে ডেকে আনেন এক নেভি কর্মী। এরপরই প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখে সে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু পুলিশের।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের গাজুওয়াকা এলাকার এলভি নগরে। অভিযুক্ত চিন্তাদা রবীন্দ্র। বয়স ৩৫। বিশাখাপত্তনমের ‘আইএনএস ডেগা’-তে কর্মরত। মৃতার নাম পলিপল্লি মৌনিকা। বয়স ২৯ বছর। ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে মৌনিকারের সঙ্গে পরিচয় হয় রবীন্দ্রর। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। কিন্তু বেশ কয়েক বছর ভালোবাসার সম্পর্কে থাকার মাসুল প্রাণ দিয়ে দিতে হল মৌনিকাকে।
সপ্তাহ খানেক আগে ভিজিয়ানাগরমে বাপের বাড়ি যান রবীন্দ্রর স্ত্রী। এই সুযোগে রবিবার দুপুরে প্রেমিকাকে বাড়িতে ডাকেন রবীন্দ্র। অভিযোগ, এদিন সন্ধ্যা নাগাদ তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। রাগের মাথায় মৌনিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন রবীন্দ্র। প্রমাণ লোপাটের জন্য প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রাখেন। আবার দেহের কিছু অংশ ব্যাগে ভরে নির্জন জায়গায় ফেলে দিয়ে আসেন।
শেষমেষ পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন চিন্তাদা রবীন্দ্র। পুলিশকে অভিযুক্ত জানান, তাঁর থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা নিয়েছিলেন মৌনিকা। তাঁদের সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। এই নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হয়, যা পরবর্তীতে মার্ডার কেসে পৌঁছয়। এই ঘটনা রবীন্দ্রর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের