68bc14dd0e853_Tv19 banashree  - 2025-09-06T065959.881
সেপ্টেম্বর ০৬, ২০২৫ দুপুর ০৪:৩৩ IST

SSC পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, স্বচ্ছতা রক্ষায় বজ্র আঁটুনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা। চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কড়া নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে আগামীকাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলেছে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া। পরীক্ষা শুরুর আগের দিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে পরীক্ষার সমস্ত বিধি বদ্ধতা বিস্তারিত জানান। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকেই বার কোড যুক্ত অ্যাডমিট কার্ড ও আসল ফটো আইডি কার্ড দেখাতে হবে। নকল অ্যাডমিট কার্ড ব্যবহার করে পরীক্ষা দেওয়া একেবারেই সম্ভব হবে না। প্রশ্নপত্র ও উত্তরপত্রে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওএমআর শিটে ১ থেকে ৫ নম্বর অংশ নির্ভুলভাবে পূরণ করতেই হবে, তা না হলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে। পরীক্ষায় অসততা ধরা পড়লে সঙ্গে সঙ্গেই প্রার্থী বাতিল ঘোষণা করা হবে।

কমিশনের চেয়ারম্যান আরও জানান, সকাল ১০টার মধ্যে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার শেষ সময় সকাল ১১টা ৪৫ মিনিট। দুপুর ১২টায় শুরু হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যেই প্রশ্নপত্র পৌঁছে যাবে সব পরীক্ষাকেন্দ্রে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এর মধ্যে ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন ২ লক্ষ ৪৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী। শুধু নবম-দশম শ্রেণির জন্যই আগামীকাল পরীক্ষা হবে ৬৩৬টিরও বেশি কেন্দ্রে। এছাড়াও, আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ - দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য ৪৭৮টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, পরীক্ষায় স্বচ্ছ পেন ছাড়া অন্য কোনও পেন ব্যবহার করা যাবে না। কোনও পরীক্ষার্থীর পেন খারাপ হলে কমিশনের পক্ষ থেকেই বিকল্প পেন দেওয়া হবে। মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা এনক্লোজারে মহিলা কর্মীদের দ্বারাই চেকিং করা হবে। এছাড়াও, যদি কেউ এমন কোনো মূল্যবান কিছু পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসে যেটা নিয়ে প্রবেশ করা নিষেধ কিন্তু তার রাখার জায়গা নেই তার জন্যও টোকেনের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি, ইনভিজিলেটরও কোনো রকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার , ৩৮% ডিএ ঘোষণা রাজ্যের
আগস্ট ০৪, ২০২৬

সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য

আসমান থেকে আকাশে, রংধনু থেকে রামধনু ,পাঠ্যক্রমে বড় বদলের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগস্ট ০৪, ২০২৬

তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের