নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - অদম্য জেদের বসে সমস্ত আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্যের শিখরে শিবশংকর সাহা। স্বপ্ন সংগ্রাম আর অধ্যাবসায়ের এক জীবন্ত উদাহরণ তিনি। চূড়ান্ত প্রতিকূলতার মাঝে হার না মেনে লড়াই করে আজ তিনি আন্তর্জাতিক গবেষণার দরজায়।
সূত্রের খবর , ইসরায়েলের বিখ্যাত বার - ইলান ইউনিভার্সিটি থেকে গবেষণা করার ডাক পেয়েছেন বাংলার গর্ব শিবসংকর সাহা। বাবা সামান্য টোটো চালক। অল্প রোজগারের জেরে অভাব যেনো নিত্যসঙ্গী এই পরিবারের। কিন্তু অভাবের ঘেরাটোপ পেরিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে আজ আন্তর্জাতিক স্তরে দেশের ও নিজের নাম উঁচু করেছেন তিনি।
ছোটবেলায় গাজোল হাই স্কুল থেকে শুরু করে যাদবপুর হাই স্কুল পরবর্তীকালে বালিগঞ্জ সায়েন্স কলেজের এমএসসি শেষ করেন শিবসংকর। এরপরই পড়াশোনা করার সুযোগ পান আইআইটি খড়গপুরে। সেখান থেকে অংকের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি শেষ করে শিবশঙ্কর। ইজরায়েলের বিখ্যাত অধ্যাপক আলেকজান্ডার গুটারম্যানের তত্ত্বাবধানে পোস্ট ডক্টরেট শেষ করবে শিবশংকর।
বাবা কালীপদ প্রথম জীবনে হকারি করতেন। পরে লোন নিয়ে একটি টোটো কিনেছিলেন তিনি। অভাব থাকলেও ছেলেকে বড় করার প্রতিজ্ঞা করেন তিনি ও তার স্ত্রী রুমা দেবী। ছেলের সাফল্যে অত্যন্ত খুশি তাঁরা।
ঘটনা প্রসঙ্গে শিবশংকর জানায়, ' বাবা ও মায়ের আত্মত্যাগ ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। সঙ্গে ছিল শিক্ষকদের সাহচর্য। টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়েছি। সরকারি স্কলারশিপও আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। নিজের স্বপ্নকে ধরতে পেরেছি এটাই আমার কাছে অনেক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের