নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ। তীব্র চাঞ্চল্য ছড়াল রতুয়া ২ নং ব্লকের শ্রীপুর ১ পঞ্চায়েতের কুচিলা গ্রামে। অভিযোগ , আধার কার্ড সংশোধনের নাম করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় , আর সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতেই মুহূর্তে উধাও হয়ে যাচ্ছে সেই টাকা।
সূত্রের খবর , রতুয়া ২ নং ব্লকের শ্রীপুর ১ পঞ্চায়েতের কুচিলা গ্রামে আধার কার্ড সংশোধনের নাম করে চল্লিশোর্ধ্ব মহিলা সহ পুরুষদের নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়। শুধু তাই নয় , কিছু অ্যাকাউন্টে মাসে একাধিকবার ঢোকে টাকা। একাধিক ক্ষেত্রে ২৭ - ২৮ বার ১ হাজার টাকা করে ভাতা ক্রেডিট হয়। এই টাকা হাতানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক সিএসপি (গ্রাহক সেবা কেন্দ্র) মালিক জাকির শরীফের বিরুদ্ধে।
অভিযোগকারীদের বক্তব্য , আধার কার্ড সংশোধনের কাজে গিয়ে ওই দোকানের মালিক তাদের কাছ থেকে আধার কার্ড , ভোটার কার্ড , ব্যাঙ্কের অ্যাকাউন্টের কাগজপত্র , এমনকি ফিঙ্গার প্রিন্টও নেন। পরে তারা জানতে পারেন , তাদের নামে খোলা ভুয়ো অ্যাকাউন্টে সরকারি ভাতা ঢুকছে এমনকি সঙ্গে সঙ্গেই টাকা উধাও হয়ে যাচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
এপ্রসঙ্গে রতুয়া ২ ব্লকের বিডিও শেখর শেরপা জানান , “আমরা নিজেদের কম্পিউটার খতিয়ে দেখেছি। এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট। সরকারি প্রকল্পের কোনো টাকা এখানে ঢোকেনি। কে বা কারা এই টাকা ঢুকাচ্ছে আমরা সেই বিষয় কিছু জানিনা। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। আমরা ইতিমধ্যেই জেলা সাইবার ক্রাইম সেলে বিষয়টি জানিয়েছি।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের