নিজস্ব প্রতিনিধি , মালদহ - তীব্র জলসংকটে দিন কাটছে ঝাড়পুকুরিয়া গ্রামবাসীদের। অভিযোগ , ঝাড়পুকুরিয়া গ্রামে সরকারি জলাধারের সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় তীব্র জলসংকট তৈরি হয়েছে এলাকায়। ভিডিও ফুটেজসহ অভিযোগ জানানো হয়েছে বিডিও সহ মালদহ থানায়।
সূত্রের খবর , গ্রামের কিছু স্থানীয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাবমার্সালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে , সাবমার্সাল পাম্পের প্যানেল বক্স খুলে নেওয়া হচ্ছে। এর ফলে পুরো এলাকা জুড়ে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সংকটে পড়েন বহু পরিবার , এমনকি স্থানীয় ICDS কর্মী অনিমা সরকারও।
উল্লেখ্য , অনিমা সরকারের বাড়ির সামনে দিয়ে একটি ড্রেন নির্মাণের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি। আর এই কারণেই, প্রতিহিংসাবশত কিছু ব্যক্তি সাবমার্সালের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ।
অনিমা সরকার এপ্রসঙ্গে জানান , “সরকারি জলাধার থেকেই আমরা প্রতিদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করি। কিন্তু কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। আমি প্রতিবাদ করলেও কোনও সঠিক উত্তর পাইনি, তাই বাধ্য হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
ঘটনায় সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা মানিক সরকার। তিনি জানান , “এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। সরকারি সম্পত্তি নষ্ট করা সহ সাধারণ মানুষের জল পরিষেবা বন্ধ করে দেওয়া আইনত গুরুতর অপরাধ। আমি চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।”
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা