নিজস্ব প্রতিনিধি , পটনা - শ্রাবণের সোমবারে বিহারের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৭ পুণ্যার্থীর। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা।
সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে দুর্ঘটনাটি ঘটে। শ্রাবণ মাসের সোমবার হওয়ায় সকাল থেকেই সেখানে পুণ্যার্থীদের ভিড় ছিল। প্রাথমিক ভাবে মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কে ভক্তেরা দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। অত্যধিক ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি।
সেই সময় একে অপরকে টপকে এগোনোর চেষ্টায় বেশ কয়েক জন মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়েই অন্যরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর জেরেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআই-কে বিষয়টি জানান। তাঁর কথায়, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পর পর ২টি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছয়। ফলে অল্প সময়ের মধ্যেই মন্দির চত্বরে ভিড় অনেক বেড়ে যায়। তাঁর কথায়, ৭ জনের মৃত্যুর খবর প্রশাসনের কাছে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। জেলাশাসক আরও বলেন, একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে মন্দিরের ভিতরে কয়েক জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।
সেই ঘটনাকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়িয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে সব দিক খতিয়ে দেখার পরেই দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি। ভিড় সামলাতে মন্দিরে ব্যারিকেড-সহ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল বলেও জানান জেলাশাসক। কিন্তু আচমকা হুড়োহুড়ির জেরে একদিকের ব্যারিকেড ভেঙে যায়। একে অপরের গায়ের উপর পড়তে শুরু করেন পুণ্যার্থীরা।
জানা গেছে, বেশ কয়েক জনকে দ্রুত উদ্ধার করা গেলেও বিপুল ভিড়ের চাপে সবাইকে একসঙ্গে বার করে আনা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মন্দির চত্বরে নিরাপত্তা ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, অশোকধাম মন্দির ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। লখিসরাই জেলার অন্যতম বিখ্যাত শিবমন্দির এটি। ইন্দ্রদমনেশ্বরের পাশাপাশি সেখানে পার্বতী, নন্দী ও দুর্গার মন্দিরও রয়েছে। সারা বছরই ভক্তদের ভিড় থাকে। তবে শ্রাবণ মাসে, বিশেষ করে সোমবার ও শিবরাত্রির সময়ে পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়।
বিহারে মন্দিরে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত মার্চে নালন্দার শীতলামাতা মন্দিরে ভিড়ের চাপে আট জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১২ জন। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের দুর্ঘটনা ঘটল বিহারের আর এক মন্দিরে। ফলে ভিড় নিয়ন্ত্রণ ও ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের