নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের অচল মেট্রো। সোমবার হঠাৎই দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
সূত্রের খবর , সোমবার বেলা ১২ টা নাগাদ হঠাৎই দমদম - দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। মেট্রো স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দেয়। এর ফলেই দক্ষিণেশ্বর অভিমুখী পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় ১৫ মিনিটের জন্য। কর্মব্যস্ত দিনে হঠাৎ মেট্রো থেমে যাওয়ায় অফিসগামী যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন।
যাত্রীদের অভিযোগ, প্রতিদিন মেট্রোয় কিছু কিছু না সমস্যা হচ্ছে। এরম হঠাৎ করে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গেলে খুবই মুশকিল। অফিসে পৌঁছাতে অনেকটা দেরি হয় যাচ্ছে। শহরে এতো মেট্রোর সংখ্যা বাড়িয়ে কি লাভ যদি সেটা ঠিক মতন পরিষেবাই দিতে না পারে।
তবে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে সমস্যা সমাধানের পর ফের স্বাভাবিক হয় পরিষেবা। যদিও এই ঘটনায় আবারও উঠছে প্রশ্ন, দিনের পর দিন কেন বারবার পরিষেবায় বিঘ্ন ঘটছে কলকাতার মেট্রোয়।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের