68e8b72a23573_thumb
অক্টোবর ১০, ২০২৫ দুপুর ০১:০৫ IST

সপ্তাহান্তে আংশিক বন্ধ বিদ্যাসাগর সেতু , বিকল্প রুট ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের শেষের দিকে বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু আংশিক অংশ। কেবল ও বিয়ারিং বদলের কাজের জন্য শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়ের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেতু বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির মুখেই পড়তে চলেছে নিত্যযাত্রীরা।

সূত্রের খবর, কলকাতা ও হাওড়া সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু বিদ্যাসাগর সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে চলছে কেবল ও বিয়ারিং বদলের কাজ। সেই কারণেই শনিবার, অর্থাৎ ১১ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার, ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিতভাবে জানানো হয়েছে ঘুরপথে যান চলাচলের রুটও।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময় যান চলাচলের জন্য বিকল্প রুটের নির্দেশ দেওয়া হয়েছে। এজেসি বোস রোড থেকে পশ্চিমমুখী গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু এড়িয়ে টার্ফ ভিউ রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড হয়ে আসা গাড়িগুলি ১১ নম্বর ফারলং গেট রোড থেকে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুতে উঠবে।

অন্যদিকে, খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলিও হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু পার হতে পারবে। এছাড়া, ওয়াই পয়েন্টের ঘোড়া পাস দিয়েও কিছু গাড়িকে ঘুরিয়ে কেপি রোড ও রেড রোড হয়ে হাওড়ার দিকে পাঠানো হবে।

আরও পড়ুন

রাস্তায় থুতু ফেলা থেকে বেআইনি পার্কিং , শহর পরিচ্ছন্ন রাখতে জরিমানার পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে

সেপ্টেম্বরের প্রথম দিনেই LPG এর দামে বদল ! রান্নার গ্যাস কিনতে মাথায় হাত ক্রেতাদের
সেপ্টেম্বর ০১, ২০২৬

মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস

দুধের দাম বাড়ানোর দাবি , ৮০ টাকা লিটার গোরুর দুধ! মহিষের দুধ ১০০
সেপ্টেম্বর ০১, ২০২৬

৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোয় বড় বদল ! তিন লাইনে কমছে ট্রেনের সংখ্যা
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় উপহার , বোনাসে ৩ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেপ্টেম্বর ০১, ২০২৬

পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা

বিয়ের উপহার দিতে বুকেই বন্ধুর স্ত্রীর ছবি ! কাণ্ড দেখে হতবাক নবদম্পতি
সেপ্টেম্বর ০১, ২০২৬

আবেগ না কি অন্য কোনও কারণ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের