নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্তির পরই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সেই মন্তব্যেই এবার প্রতিক্রিয়া জানালেন শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একে অপরের বিরুদ্ধে তোপ দাগে ফের সরগরম রাজ্য রাজনীতি।
দীর্ঘ ৩ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে অর্পিতাকে প্রকাশ্যে বান্ধবী বলে স্বীকৃতি দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'লোকের দুই বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না?' আর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলের মতে, তার ইঙ্গিত ছিল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে। পার্থ এমনকি মন্তব্য করেন, 'অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কী? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন।'
এই মন্তব্যে ক্ষুব্ধ হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পার্থের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন পার্থক্য আছে।' তিনি কটাক্ষ করে আরও বলেন, 'পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে জেলে গিয়ে অন্তত পুরুষ হয়ে উঠেছেন। তার জন্য সংগ্রামী অভিনন্দন।'
বৈশাখীর বক্তব্য, জেলে থাকাকালীন পার্থ অর্পিতাকে ‘চেনেন না’ বলে দাবি করতেন, অথচ এখন তাকেই বান্ধবী হিসেবে স্বীকার করছেন যা তার মতে নিছক ভণ্ডামি। কটাক্ষ করে বলেন, 'আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন, এখন স্ত্রী নেই বলে বান্ধবী। সাধু সেজে বলছেন ইচ্ছেডানা।' এই পারস্পরিক বাকযুদ্ধ এখন রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের