নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকেই তিনি জানালেন, রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। নির্বাচনের মুখে এই ঘোষণা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। তবে যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের আওতায় রয়েছে তারা বেকার ভাতার টাকা পাবে না। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে জমা পড়বে।
কিন্তু SIR ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ' এপ্রিল থেকে নয় শনিবার থেকেই বেকার ভাতা টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে।' তিনি আরও জানান, ' আগে যেমন বলা হয়েছিল যারা স্কলারশিপ বা কন্যাশ্রী পায় তারা বাদে বাকি সকলে এই টাকা পাবে। প্রায় ১ কোটি যুবক - যুবতী আবেদন করেছে তারা প্রত্যেকেই টাকা পাবে।'
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ' আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে এই আর্থিক সহায়তা পাবেন উপভোক্তারা। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের