নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে SIR ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ' রাজ্যের বহু মানুষের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশনে' রেখে তাদের ভোটাধিকার অনিশ্চিত করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মা মাটি সরকারের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর নাম আন্ডার অ্যাডজুডিকেশন। শশী পাঁজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ, ৬০ লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে নরেন্দ্র মোদির চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে।'
অভিষেক আরও বলেন, ' এই ৬০ লক্ষ মানুষ ২০২৪ সালে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই ৬০ লক্ষ মানুষ ভারতবর্ষের মন্ত্রিসভায় কে কোথায় বসবেন ঠিক করেছে। এই ৬০ লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না?যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে তাহলে এই ৬০ লক্ষ মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি।'
কমিশনকে তোপ দেগে অভিষেক বলেন, ' অমিত শাহকে সন্তুষ্ট করতে দুর্ব্যবহার করেছিলেন জ্ঞানেশ কুমার। আমরা বলেছিলাম, আপনি আঙুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুর, ধমকে চমকে লাভ নেই। কেউ ভাবছেন যখন ইচ্ছে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেব। অপরিকল্পিতভাবে SIR এর কারণে প্রায় ১৭২ জনকে আমরা হারিয়েছি। এর মধ্যে অনেকে ভয়ে আত্মঘাতী হয়েছেন। এর মধ্যে হিন্দু-সহ সব ধর্মের মানুষ আছেন। সবাই এই মাটির জন্য প্রাণ দিয়েছেন। এই বলিদান, বৃথা যেতে দেব না, এটা আমাদের শপথ।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের