নিজস্ব প্রতিনিধি, কোচি – ভারতের আমন্ত্রণে ভারত মহাসাগরে এসেছিল ইরানি রণতরী। ফেরার পথে মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানি রণতরী। মৃত্যু হয় ৮০ জনের। তেহরানের অনুরোধে একটি ইরানি যুদ্ধজাহাজকে কোচি বন্দরে থাকার অনুমতি দিয়েছে ভারত। এমনই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। এই নিয়ে তুঙ্গে কূটনৈতিক তরজা।
সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি ভারতের কাছে সাহায্য চেয়েছিল ইরান। কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের কাছে আশ্রয় চাওয়া হয়েছিল তেহরানের তরফে। ১ মার্চ সেই অনুমতি দেয় মোদি সরকার। গত ৭ দিন ধরে ভারত মহাসাগরে রয়েছে আইআরআইএস লাভান। ওই যুদ্ধজাহাজে রয়েছেন মোট ১৮৩ জন কর্মী। ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাখা হয়েছে তাঁদের।
অন্যদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানান, “বৃহস্পতিবার রাতে কলম্বো বন্দরে পৌঁছেছে ইরানের যুদ্ধজাহাজ। ওই যুদ্ধজাহাজে ২০৮ জন রয়েছেন। কলম্বো থেকে ওই জাহাজ ত্রিঙ্কোমালি বন্দরে পাঠানো হবে। আইআরআইএনএস বুশেহরের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। মানবিক কারণে যদি কেউ সাহায্য চায়, তাহলে আমরা নিরপেক্ষ থাকব এবং সাহায্য করব। কারোর প্রাণহানি কাম্য নয়। জাহাজ থেকে কর্মীদের নিরাপদে বের করা হয়েছে।”
মার্কিন প্রশাসনের তরফ থেকে কলম্বোর মার্কিন দূতাবাসের দায়িত্বে থাকা জেন হাওয়েলকে জানানো হয়েছে, আইআরআইএনএস বুশেহরের কর্মী বা আইআরআইএস ডেনার যেসব কর্মী জীবিত রয়েছেন তাঁদের ফেরানো যাবে না ইরানে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের