নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় SIR বিরোধী মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রতীক উর রহমান। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, ' জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান আছে, শুধু কাণ্ডজ্ঞানটুকু নেই।' SIR ইস্যুতে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকারও কড়া সমালোচনা করেন।
শনিবার ধর্মতলার প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রতীক উর রহমান অভিযোগ করেন, মানুষের স্বার্থ রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও বাস্তবে তা করা হচ্ছে না। তার দাবি, সাধারণ মানুষকে হয়রানি করতেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। তৃণমূল নেতার অভিযোগ, বিজেপির রাজনৈতিক স্লোগান বাস্তবায়িত করতেই বাংলায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার চেষ্টা চলছে।
মুখ্য নির্বাচনী আধিকারিককে নিশানা করে প্রতীক বলেন, ' জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান। শুধু কাণ্ডজ্ঞানটুকু নেই। মানুষের জন্য কাজ করে নির্বাচন কমিশন। মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটুকু কাজ তিনি করেন না।' পাশাপশি, মুখ্যমন্ত্রীর সুরেই তিনি কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে উল্লেখ করেন। তৃণমূল নেতা বলেন, ' আমাদের নেত্রী বারবার করে বলছেন ভ্যানিস কুমার। যতই চেষ্টা করুন ভ্যানিশ কুমার তৃণমূলকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু ছাব্বিশের পরে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলার মানুষ পদ্মফুলকে ভ্যানিশ করবে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা