নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্যে এসে আদিবাসী উন্নয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরই পাল্টা সুরে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ধর্না মঞ্চ থেকে সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্যে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে বিজেপি।
শনিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এদিকে একই সময় কলকাতার মেট্রো চ্যানেলে ভোটাধিকার রক্ষার দাবিতে ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাষ্ট্রপতির বক্তব্যের জবাব দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, 'ওনার আজকের অনুষ্ঠানের কথা আমি জানতামই না। এটা কোনও সরকারি অনুষ্ঠান তো নয়, সম্পূর্ণ বেসরকারি। রাজ্যের কোনও ভূমিকা নেই। আমরা কী করব এখানে? আমি এখন ধর্নায় আছি। মানুষ ভোটাধিকার হারাচ্ছেন, তাদের হয়ে লড়াই করছি। এখন তো এটাই আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। আপনি বিজেপির অগ্রাধিকার হতে পারেন, আমার কাছে আমার জনতাই সব।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে।' এরপরই আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারে যাবতীয় প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ' আপনি কীভাবে বলেন যে এখানে আদিবাসীদের উন্নয়নে কোনও কাজ হয়নি? বিজেপি শাসিত রাজ্যগুলোয় কী কাজ হয়েছে? কাজের কথা আমাদের বলবেন না। আদিবাসীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার পাশে আছে। এমনকী অলচিকি ভাষাকে সম্মান দিয়েছি আমরা। এখানে ডব্লুবিসিএস পরীক্ষাও দেওয়া যায় অলচিকি ভাষায়। কটা রাজ্যে হয়েছে?'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের