নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আচমকাই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল খাস কলকাতা। পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেনের একটি বন্ধ ক্লাবঘরে পরপর বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের জেরে উড়ে যায় ক্লাবঘরের টিনের চাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সকাল প্রায় সাড়ে ৬ টা নাগাদ আচমকাই পাইকপাড়ার ১/২ সি গাঙ্গুলিপাড়া লেন এলাকায় বন্ধ পড়ে থাকা একটি ক্লাবঘরে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। তখনও অধিকাংশ বাসিন্দা ঘুমে ছিলেন। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠেন এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত পাঁচবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি বহুতলের ছাদে পড়েছে। ক্লাবঘরের দরজাও উড়ে গিয়েছে এবং ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ সহ চিৎপুর থানার পুলিশ। পাশাপাশি ডাকা হয় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যে ক্লাবঘরে বিস্ফোরণ হয়েছে সেটি গত ছয় থেকে সাত মাস ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে মাঝেমধ্যে সেখানে কিছু বহিরাগত যাতায়াত করতেন বলেও দাবি তাদের।
ভবানীপুর থেকে বিজেপিকে নিশানা মমতার
সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
প্রচারের আগে খোশ মেজাজে মোদি
বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে
প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার
সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার
প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি
জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ
বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে
১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার
নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বার্তা সিইও মনোজ কুমার আগারওয়ালের
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ