নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’। এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবকে। বহু বছর ধরে এই অনুষ্ঠানের পরিচিত মুখ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নতুন সিজনের এই পরিবর্তন ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় শো থেকে সরে দাড়ানোর পর নতুন সঞ্চালক নিয়ে নানা আলোচনা শুরু হয়। একাধিক তারকার নাম সামনে এলেও শেষ পর্যন্ত চ্যানেল দেবের ওপরই ভরসা রাখে। নতুন ভাবনায় অনুষ্ঠানকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলাই নির্মাতাদের মূল লক্ষ্য।

বিনোদন মহলের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় একটি পর্বের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। দেবের ক্ষেত্রে সেই অঙ্ক অনেকটাই কম বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, তিনি প্রতি এপিসোডে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা পেতে পারেন। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি।

অন্যদিকে সৌরভকে এবার নতুন একটি বড় রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। ফলে দুই জনপ্রিয় তারকার নতুন যাত্রা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন অপেক্ষা দেবের হাত ধরে দাদাগিরির নতুন অধ্যায় কতটা সফল হয়।
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের