নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোকে ঘিরে ফের বিতর্ক। চতুর্থবারের জন্য নোটিস পেল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে পুলিশের একাধিক নির্দেশিকায় ক্ষুব্ধ কমিটির প্রধান উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
সূত্রের খবর, উত্তর কলকাতার অন্যতম পুজো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। এই বারের পুজোর থিম হচ্ছে ‘অপারেশন সিঁদুর’। কলকাতার অন্যতম ভিড়কাড়া এই পুজো কমিটিকে পুলিশের তরফে ইতিমধ্যেই চার-চারটি নোটিশে পাঠানো হয়েছে। সর্বশেষ নোটিশে মণ্ডপে ঢোকা ও বেরনোর জন্য পর্যাপ্ত জায়গা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মণ্ডপের আশেপাশে হকার বা স্টল না বসানো, নাগরদোলা বা জয় রাইড না বসানো, কোনও ধরনের লাইট অ্যান্ড সাউন্ড শো না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির প্রধান উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, ' ওসির কথা আইন নয়। আমরা আইনের কথা মানব। পুলিশ হোর্ডিং বা বিজ্ঞাপন আটকাচ্ছে, নাগরদোলা নিয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটা কোথা থেকে তাদের অধিকার পেল? পুলিশ নিজেকে বাবার জমিদারি ভাবছে।'
অন্যদিকে, এই প্রসঙ্গে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ' দুর্গাপুজোয় কলকাতা পুলিশের একমাত্র লক্ষ্য থাকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। পুজো কমিটির লক্ষ্যও নিশ্চয়ই একই। তাই অতীত অভিজ্ঞতার আলোকে, ভিড়ের মাত্রা বিচার করেই নির্দেশিকা দেওয়া হয়েছে।'
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের