নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বাজেট অধিবেশনে শুক্রবার নজিরবিহীন উত্তেজনা ছড়াল শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। সংখ্যালঘু উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। তার বক্তব্যের তীব্র প্রতিবাদে সরব হন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। আর এরপরেই শুরু হয় প্রবল হট্টগোল।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের সংখ্যালঘু নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ' মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়ানো হলেও সেই শিক্ষা থেকে কেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, বরং কেন কিছু মানুষ অপরাধের পথে এগোচ্ছে।' তার অভিযোগ, সংখ্যালঘু উন্নয়নের নামে বাজেট বরাদ্দ বাড়িয়ে অনুপ্রবেশকারীদের রক্ষা করা হচ্ছে এবং সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।
বিজেপি বিধায়িকার এই মন্তব্যের পরই বিধানসভায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ' স্বাধীনতা আন্দোলনে অসংখ্য সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন এবং গোটা সম্প্রদায়কে অপরাধী বলা চরম অপমান। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম আজাদ ক্রিমিনাল? কাজী নজরুল ইসলাম ক্রিমিনাল? আপনাদের ধিক্কার। আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাদের ধিক্কার। লজ্জা করে না।'
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়। তিনি অগ্নিমিত্রাকে সতর্ক করে বলেন, 'এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান।' যদিও ফের বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা তার অবস্থানে অনড় থাকেন এবং দাবি করেন, 'বর্তমান সরকার সংখ্যালঘু সমাজকে অপরাধের পথে ঠেলে দিচ্ছে।' পাশাপাশি রাজ্যে নির্দিষ্ট দিনে হিংসার ঘটনা ঘটছে কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের