নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঠাকুরনগরে ফের প্রকাশ্যে বিজেপির অন্দরের দ্বন্দ্ব। দলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা ঘিরে শুরু হওয়া অসন্তোষ এবার রূপ নিল সরাসরি সংঘাতে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখোমুখি অবস্থানে এলেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। দুই ভাইয়ের এই সংঘাত ঘিরে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি মণ্ডল সভাপতির নাম ঘোষণা না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দলের অন্দরে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভই রবিবার ঠাকুরনগরে প্রকাশ্যে বিস্ফোরিত হয়। অভিযোগ, বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেন বিধায়ক সুব্রত ঠাকুর। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
তালা খোলাকে কেন্দ্র করেই শুরু হয় দুজনের মধ্যে তুমুল বচসা। প্রকাশ্য রাস্তায় দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। শান্তনু ঠাকুর বলেন, ' সুব্রত ঠাকুর গাড়িতে তালা লাগিয়ে একদমই ঠিক করেনি। অভিযোগ থাকলে আলোচনা করাই যেত। দলের অভ্যন্তরীণ বিষয় এটা নিজেরা আলোচনা করেই মিটিয়ে নেওয়া যেতো।' উপস্থিত দলীয় কর্মীদের সামনেই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল কার্যত প্রকাশ্যে চলে আসে। যদিও পরে শান্তনু ঠাকুরের উদ্যোগে গাড়ির তালা খোলা হয়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা